April 19, 2026, 8:54 pm

লাকসামে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে শুরু হলো মোখছোদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 345 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে লাকসামে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে মরহুম আলহাজ্ব মোখছোদ আলী স্মৃতি আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে লাকসাম রেলওয়ে হাইস্কুল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। এ উপলক্ষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিও।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবর আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক সালাউদ্দিন সোহাগ। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন ভাইয়া গ্রুপের পরিচালক সাহিদুজ্জামান কমল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ সোলাইমান। প্রধান মেহমান ছিলেন লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান। এছাড়া সাবেক খেলোয়াড়, ক্রীড়াবিদ, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব মজিবর আহমেদ বলেন,
“তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধক সালাউদ্দিন সোহাগ বলেন,
“আমরা চাই তরুণরা আবার মাঠমুখী হোক। মোবাইল আসক্তি ও নেশাসক্তি থেকে মুক্ত হয়ে তারা সুস্থ বিনোদন ও খেলাধুলায় ফিরে আসুক—এটাই আমাদের লক্ষ্য।”

পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান কমল বলেন,
“মোখছেদ আলী স্মৃতি টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়—এটি মাদকবিরোধী সচেতনতার এক সামাজিক আন্দোলন।”

উদ্বোধনী দিনের খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক। ঢাক–ঢোল, করতালি ও উৎসবের পরিবেশে পুরো মাঠ মুখর হয়ে ওঠে। এলাকাবাসী, বিশেষ করে তরুণদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।

টুর্নামেন্টটি আয়োজন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। খেলা পরিচালনা করছেন সাবেক ফুটবলার সেলিম মজুমদার। আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ সাইমুন হোসেন ও আবু নাঈম আল জাবের।

আয়োজকরা বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন, প্রয়াত আলহাজ্ব মোখছোদ আলীর স্মৃতি রক্ষা।

টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো প্রতিদিন বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category