April 19, 2026, 3:02 pm

লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 416 Time View

জি. এম. এস. রুবেল, লাকসাম (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে লাকসামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ড রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ মজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক লাকসাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ভূঁইয়া মিল্টন। পৌরসভা যুবদলের সভাপতি মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম,শফিকুর রহমান বাদল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন—“যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী বাহিনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠনই আজ জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে মাঠে সংগ্রাম করছে। বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ।”

প্রধান অতিথি আলহাজ মজির আহমেদ বলেন, “লাকসামের প্রতিটি ওয়ার্ডে যুবদলকে সংগঠিত করে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে হবে। দলের আদর্শে বিশ্বাস রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

সভায় উপস্থিত নেতারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, দোয়া মাহফিল, ও বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেন।

সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক
ও যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পরান
সার্বিক সহযোগিতায়
আব্দুল্লাহ আল মামুন সবুজ

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় নেতারা একমত হন—“গণতন্ত্র ও জনগণের মুক্তির আন্দোলনে যুবদলই হবে সামনের কাতারের সৈনিক।”


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category