April 19, 2026, 8:55 pm

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীর সহযোগী আটক

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 325 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীর সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, লাকসাম আর্মি ক্যাম্প, পুলিশ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর (৪৫) কে ধরতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। তবে তার সহযোগী আরিফ (২১) ঘটনাস্থল থেকেই আটক হন। এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর ধারা ১ অনুযায়ী আটক আরিফকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে রাত ৮টা ৩০ মিনিটে তাকে এবং জব্দ করা মাদকদ্রব্যগুলো লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category