June 14, 2026, 7:13 pm

লাকসামে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 463 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) :

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে, কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গন্ডামারা এলাকায় জবাইখানা সংলগ্ন রেললাইনের পাশ থেকে মহিন উদ্দিন অন্তর (১৮) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি লাকসামের মোহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার নূরনবীর ছেলে।

ভোরে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে অজ্ঞাত কেউ বা কারা লাশটি সেখানে ফেলে রেখে যায়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, খবর পাওয়ার পর রেল পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে লাশ সংগ্রহ করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবার এখনো মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত আরও এগিয়ে যাবে।

এদিকে যুবকের এই মৃত্যু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category