April 19, 2026, 5:02 pm

লাকসামে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 403 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসামে বিএনপি মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে লাকসাম উপজেলা বিএনপি।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার ৪নং কাদৈরখিল ইউনিয়নের ছনগীত এলাকায় গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেম্বর) লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুল মজিদ আহমেদকে, সদস্য সচিব মো. আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক আখতার ইলিয়াস পাটোয়ারী, এবং সদস্য হিসেবে রয়েছেন শাহ্ সুলতান শোক্কল ও নূর হোসেন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উক্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।”

উল্লেখ্য, শনিবারের (৯ নভেম্বর) ওই ঘটনায় সামিরা আজিম দোলা সহ অন্তত ১০ জন বিএনপি কর্মী আহত হন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category