April 19, 2026, 5:03 pm

লাকসামে হোন্ডার নতুন মডেল সাইন-১০০ এর পর্দা উন্মোচন

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 386 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসাম বাইপাসে লাকসাম আদর্শ হোন্ডা গ্যালারি–তে আজ হোন্ডার নতুন মোটরসাইকেল সাইন-১০০ (Shine-100) মডেলের পর্দা উন্মোচন করা হয়েছে। সাশ্রয়ী মডেল হিসেবে গ্রাহকদের আকর্ষণ করবে—এমন প্রত্যাশা করছে হোন্ডা কর্তৃপক্ষ।

স্থানীয় ডিলার মোঃ সাইফুল ইসলাম টিপু বলেন,
“Shine-100 কম জ্বালানি খরচ এবং হালকা ডিজাইনের কারণে গ্রাহকদের কাছে দ্রুত জনপ্রিয় হবে।”

অনুষ্ঠানে হোন্ডার এরিয়া ম্যানেজার মাহমুদুর রশিদ জানান, “হোন্ডা সবসময় মান ও সার্ভিসের প্রতি অঙ্গীকারবদ্ধ। Shine-100 আমাদের অর্থনৈতিক সেগমেন্টে বড় ভূমিকা রাখবে। এই মডেলের বৈশিষ্ট্য হলো, ১৫০ কেজি ভার বহন করতে পারে, ব্রেক দ্রুত ও কার্যকর বেশি।”

শোরুম ম্যানেজার মোঃ শামিম জানান, এখানে থাকছে টেস্ট রাইড, আসল স্পেয়ার পার্টস, নিয়মিত সার্ভিস সুবিধা।

উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে লাকসাম বাইপাস এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নতুন মডেলের ডিজাইন ও সাশ্রয়ী বৈশিষ্ট্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category