April 19, 2026, 8:56 pm

লাকসাম জংশন বাজারে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর গণসংযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 328 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী লাকসাম জংশন বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জংশন বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু করে তিনি পরিদর্শন করেন জংশন রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এবং বাজারের বিভিন্ন অলিগলি। ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি এবং কুমিল্লা-৯ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, অধ্যক্ষ মো. আবু তাহের, ২নং ওয়ার্ড আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহার, ব্যবসায়ী মো. নুরুন্নবী, মমিন মাওলা, যুব বিভাগের সভাপতি আবু বকর জাহিদসহ শতাধিক নেতাকর্মী।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category