April 19, 2026, 8:54 pm

লাকসাম পৌরসভার গাজিমূড়ায় বিএনপি নেতাদের গণসংযোগ

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 344 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজিমূড়া গ্রামে বুধবার ১ ডিসেম্বর সকালে গণসংযোগ করেছেন লাকসাম পৌরসভা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক। সঙ্গে ছিলেন সহ-সভাপতি ইসমাঈল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার মেঘাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বাড়ি–বাড়ি গিয়ে প্রচারপত্র বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে সমস্যাবলি শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগে অংশ নেওয়া নেতা–কর্মীরা বলেন, “জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে লাকসামে পরিবর্তনের জোয়ার তৈরি হয়েছে।”

এ সময় স্থানীয় বাসিন্দারাও গণসংযোগকে স্বাগত জানান এবং বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category