জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসামের সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান লাকসাম মেডিকেল সেন্টার–এর উপব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক মজুমদার সুইট–এর ৫০তম জন্মদিন আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লাকসাম মেডিকেল সেন্টার করিডরে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন সম্পন্ন হয়। এসময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান জুয়েল। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন,
“আজিজুল হক মজুমদার শুধু একজন দক্ষ প্রশাসক নন, তিনি সেবা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। লাকসাম মেডিকেল আজ যেভাবে রোগীদের আস্থার জায়গা হয়ে উঠেছে, তাতে তাঁর অবদান অনস্বীকার্য।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই আজিজুল হক মজুমদারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।