June 15, 2026, 2:47 pm

লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 20 Time View

জি.এম.এস রুবেল, লালমাই (কুমিল্লা): কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে পুলিন ভৌমিক সভাপতি এবং প্রদীপ মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ মে) রাতে উপজেলার বাগমারা বাজারস্থ বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দন মজুমদার।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নারায়ণ সরকার।

পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন রায় চৌধুরী ও জীবনানন্দ দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অচিন্ত দাস টিটু, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম সরকার, দপ্তর সম্পাদক বাবু শম্ভু শীল, আইন বিষয়ক সম্পাদক সজল পাল এবং কার্যকরী সদস্য দেবাশীষ চৌধুরী।

সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, ডা. স্বদেশ রায়, প্রফুল্ল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, গোপাল দত্ত, রতন কুমার আচার্য্য, বাবুল বণিক, ব্রজলাল দেবনাথ, স্বপন নাথ ভৌমিক, সঞ্জয় শর্মা, শম্ভু রায়, প্রিয়লাল সাহা, সমীর সাহা, সুভাষ সাহা, কিরণ রায়, ডা. রমেশ ভৌমিক, উত্তম ভৌমিক, কৃষ্ণ বণিক, শিমুল সিংহ, প্রদীপ চক্রবর্তী, অনিল সূত্রধর, সুজন ঘোষ, স্বপন দাস ও গৌতম দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category